বেরোবিতে পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হয়েছেন

বেরোবিতে পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

তজিবুর রহমান রংপুর প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হয়েছেন মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অভিযোগ তদন্তে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠন করেন। তিন সদস্যের এই কমিটিতে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলামকে আহবায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিককে সদস্য এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হান্নান মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

 উল্লেখ্য অভিযুক্ত সুরাইয়া ইয়াসমীন ঐশী গণিত বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলো। আর অভিযুক্ত শিক্ষক প্রফেসর ড. মো. রুহুল আমিন একই বিভাগের PMAT5102 এর কোর্স শিক্ষক ছিলেন৷পরিক্ষা না দিলেও মিড পরীক্ষায় ২৫ নম্বরের মধ্যে ১৬ নাম্বার দেওয়ার অভিযোগ উঠেছিলো উক্ত শিক্ষকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️