চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দুইজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে বিদেশি জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে জেলা শহরের বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‌্যাব সূত্রে জানা জানায়,গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বালুবাগান এলাকার তিনতলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল টাকা ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটকরা জাল টাকা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

র‌্যাব-৫-এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান,বাড়িটি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে বিভিন্ন দেশের জাল টাকা তৈরি করা হতো। জাল টাকা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️