এসএসসিতে অকৃতকার্য হয়ে শিবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

মোহাঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ প্রতিনিধ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া এলাকায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মোসাঃ তরিকা খাতুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত তরিকা খাতুন শিবগঞ্জ উপজেলার চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি চাকপাড়া এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তরিকা খাতুন জানতে পারেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বিষাক্ত পদার্থ গ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বাসা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরিকা খাতুনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

এ ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হতাশ না হয়ে পরিবার, শিক্ষক ও কাছের মানুষের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️