চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদী থেকে গলায় রশি পেঁচানো ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদী থেকে গলায় রশি পেঁচানো ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাবুপুর বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাখালরা নদী তীরে গরু চড়াতে গিয়ে প্রথমে লাশটি দেখতে পান। পরে স্থানীয়দের তারা ডেকে নিয়ে লাশটি দেখায়।পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও ইউপি সদস্য কাজল আলী বলেন,পদ্মা নদীর ওই শাখা অংশটি এখন মরা নদী নামে পরিচিত। এখন সরাসরি পদ্মার সাথে এর যোগাযোগ নেই। ফলে মরদেহটি মূল পদ্মা থেকে ভেসে আসার কোন সুযোগ নেই।

আবদ্ধ পানিতে মরদেহটি পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে কেউ হত্যা করে মরদেহ ওই নদীতে ফেলে দিয়ে থাকতে পারে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, রাত সোয়া ৮টা পর্যন্ত এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারেনি।২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️