চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলার আসামি নিশাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলার ১২২টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-১০ সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে থাকা ১২২টি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।




