চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ

বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে

চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ

দুর্নীতি,শ্লীলতাহানী ও ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রোখসানা আমিনকে পদত্যাগ করতে বাধ্য করেছে শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে। এসময় লাঞ্ছিত হওয়ার ভয়ে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

এ বিষয়ে প্রধান শিক্ষক রোখসানা মুঠোফোনে জানান, আমি আগে থেকেই পদত্যাগ পত্রে সই করে রেখেছিলাম। কারণ, জানতাম পৌরসভার কর্মকর্তাদের মতো আমিও লাঞ্চনার শিকার হতে পারি। আর তাই আগে থেকেই প্রস্তুত ছিলাম। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেই আমি পদত্যাগ পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছি। 

তবে তার বিরুদ্ধে আনা ঘুষ বাণিজ্য, শ্লীলতাহানী ও দুর্নীতির অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।

এর আগে গত সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর ভবনে ঢুকে পড়ে এবং পৌর সচিব ও হিসাবরক্ষককে তাদের পদ থেকে পদত্যাগে বাধ্য করে। 

এসময় নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামকে পদত্যাগ করাতে গেলে ভয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️