বুড়িচংয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

বুড়িচংয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

মোঃ আবদুল্লাহ বুড়িচং- প্রতিনিধি: মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান।

প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বুড়িচং থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফরহাদ আবেদীন ভূইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, ভেটেরিনারি সার্জন ডাঃ জনি পাল, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল ইসলাম, এসআই জয়নুল আবেদীন, গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আশরাফুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা জহিরুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️