কুমিল্লায় বাস চাপায় পথচারী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে।

কুমিল্লায় বাস চাপায় পথচারী নিহত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বুড়িচং উপজেলাধীন কাবিলা এলাকায়, একতা পরিবহনের একটি বাস পথচারী সিরাজুল হককে (৯০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিরাজুল হক কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, কোরপাই এলাকায় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে সেটি আটকায়। পরে চালক ও যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, পরে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। 

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️