বুড়িচংয়ে দিনভর অভিযান: ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

বুড়িচংয়ে দিনভর অভিযান: ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর, সদর ইউনিয়নের পূর্ণমতি এবং রাজাপুর ইউনিয়নের বারেশ্বর ও লড়িবাগ এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে উত্তর শ্যামপুর এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয়দের সহায়তায় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

পরে বিকেলে পূর্ণমতি, বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের খবর পেয়ে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে উত্তর শ্যামপুরের সুমন ও লতিফ, পূর্ণমতির জালাল হোসেন ও জাহাঙ্গীর, বারেশ্বরের জাকির হোসেন এবং লড়িবাগের জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রশাসন জানায়, অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে সেগুলো আর ব্যবহার করা না যায়।

এ অভিযানে বুড়িচং থানা পুলিশের এস আই আলীসহ সঙ্গীয় একটি দল সহায়তা প্রদান করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️