বানিয়াচংয়ে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে

বানিয়াচংয়ে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মাহফুজ মিয়া উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈলারকান্দি গ্রামের হাওরে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল। শনিবার গভীর রাতে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেন–কালভার্টের সামনে তাঁকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তবে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, “কৃষিজমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️