শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা শাহাদাত হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে সতর্ক থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধ এবং মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় কিছু ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সমালোচনা করা হয়। মহাসড়কে টহল ও নজরদারি বাড়িয়ে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সভা থেকে জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিসহ সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️