চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চকোপ্লাস সিরাপ আটক 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চকো প্লাস নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চকোপ্লাস সিরাপ আটক 

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় চকো প্লাস নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

সীমান্ত পিলার ১৮৯/মেইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রাম থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে চকো প্লাস ব্যবহৃত এ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

অভিযান চলাকালে চোরাকারবারিরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জব্দ করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম বলেন,‘সীমান্ত এলাকায় সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত,গত কয়েক দিনে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️