চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। মৃত শিশুটি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. রনির মেয়ে লামিয়া খাতুন।

জানা যায়,রাতের দিকে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাম আইসোলেশন কর্নারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, তবে সেখানে নেওয়ার আগেই বা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে,শিশুটির জ্বর,তীব্র শ্বাসকষ্ট এবং শরীরে দাগসহ হামের উপসর্গ ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মোসফিকুর রহমান।

তিনি আরও জানান,হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কিছু সময় পরই তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে,চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭০২ জন রোগী ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন ভর্তি এবং ৫ জন ছাড়পত্র পেয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️