নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা
আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ২১শে জুন,সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে "দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা" কে উপজীব্য করে আলোচনাসভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়,খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এশিয়ান স্কুল এন্ড কলেজ ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণকালে বিশেষ অতিথি হিসেব নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন,উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপি'র সভাপতি আমিনুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব,নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে সমাজসেবা অফিসার সোহেল রানা ও সহকারী প্রোগ্রামার সোহেল রানা এবং মডারেটর হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান দায়িত্ব পালন করেন।




