নওগাঁয় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত,আটক-২

নওগাঁয় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত,আটক-২

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছী উপজেলায় ফুটবল খেলা ও পিকনিকের প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটা নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল হোসেন মীর (৮৩) নামের এক বৃদ্ধ বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এজহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই মর্মান্তিক মারধরের ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মীর শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ছোট ভাই মোশারফ হোসেনসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সম্প্রতি ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ উপলক্ষে ছেলেপেলে একটি পিকনিকের আয়োজন করে। সেই পিকনিকে ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে কলার পাতাকে প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটার জন্য গেলে বাকবিতশুা শুরু হয়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকাল ৮ টায় কলার পাতা কাটা নেয়ে দ্বিতীয় দফায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাই ও তাঁর পরিবারের লোকজনের লাঠির আঘাতে ইসমাইল মীর (৮৩), তাঁর ছেলে সোহরাব হোসেন (৫৫) এবং স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন। নওগাঁ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত ২টার দিকে জেলার রুবির মোড় নামক স্থানে পৌঁছালে ইসমাইল মীর মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে আটক করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️