চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে এনজিওকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে এনজিওকর্মী আটক

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

আটক রাকিবুল পিরোজপুর জেলার সদর উপজেলার শাড়িকতলা কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরীতলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ‘রিক’ নামের একটি এনজিওর মাঠকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে এনজিওর কিস্তির টাকা তুলতে গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনি এলাকায় যান রাকিবুল। ওই সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি।

পরে শিশুটি চিৎকার করে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। এরই মাঝে শিশুটির মাসহ স্থানীয়রা বিষয়টি জেনে যান। পরে অভিযুক্ত রাকিবুলকে আটক করে স্থানীয়রা।

এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।বিকেলে ভুক্তভোগী শিশুকে নিয়ে থানায় অভিযোগ দেন তার মা। শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে উদ্ধার ও আসামিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এ ঘটনায় মামলা রেকর্ড, আদালতে মেয়েটির ২২ ধারায় জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️