ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত।

ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত। "প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে

৩ জানুয়ারি শনিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মডেল মসজিদে এসে সমাপ্ত পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আজমির শেখ, ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, মুশরীভুজা এতিমখানার শিক্ষক ও ছাত্ররা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে ৫ জন প্রতিবন্ধী ছেলেকে একটি করে হুইল চেয়ার ও একটি করে কম্বল এবং ৩০ জন এতিম শিক্ষার্থীদের একটি করে কম্বল তাদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শাহীন মাহমুদ বলেন, সমাজকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্ষমতা এবং কার্যপরিধি বাড়াতে হবে। তবেই সমাজের মানন্নোয়ন করা সম্ভব হবে বলে মতামত দেন তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️