হাটহাজারীর সহকারী কমিশনার ভূমি বদলী

যোগদানের মাত্র চার মাসের মাথায় হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বদলি করা হয়েছে

হাটহাজারীর সহকারী কমিশনার ভূমি বদলী

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি:যোগদানের মাত্র চার মাসের মাথায় হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বদলি করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এই বদলির বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাছান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে লুৎফর নাহার শারমিনকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ২৭ ফেব্রুয়ারি অপরাহ্নে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

৩৮তম বিসিএস কর্মকর্তা লুৎফর নাহার শারমিন গত বছরের (২০২৪) ২৩ অক্টোবর হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা জরিমানা আত্মসাতের অভিযোগে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছিল। তিনি যোগদানের মাত্র ২৮ দিনের মাথায় বদলি হন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️