জামায়াতকে ভোট না দিতে হেফাজত আমিরের আহ্বান

জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী

জামায়াতকে ভোট না দিতে হেফাজত আমিরের আহ্বান
সংগ্রহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা মদিনার ইসলাম নয়; বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়।মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।

জামায়াতে ইসলামীর সমালোচনায় সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন হেফাজত আমির। গত ৪ আগস্ট ফটিছড়ির নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছিলেন, জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️