সুলতান নশরত শাহ মাদ্রাসার বার্ষিক ইসলামিক সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন 

হাটহাজারীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সুলতান নশরত শাহ মাদ্রাসার ১০ তম বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতা

সুলতান নশরত শাহ মাদ্রাসার বার্ষিক ইসলামিক সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন 

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি: জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হাটহাজারীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সুলতান নশরত শাহ মাদ্রাসার ১০ তম বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি ) সকালে সুলতান নশরত শাহ মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সুলতান নশরত শাহ মাদ্রাসার সুপার হযরত মাওলানা মুহাম্মদ জাবেদ হোসাইনের সভাপতিত্বে মাষ্টার মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুলতান নশরত শাহ মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম কোম্পানি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সুলতান নশরত শাহ মাদ্রাসার সহ সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীন,মাওলানা মোহাম্মদ ইয়াছিন আশরাফী তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আলি আসগর,মাষ্টার মহি উদ্দিন,নাঈম উদ্দিন,শফিউল আজম,মানছুর আহম্মেদ,জোনাইদ কাদেরি,রিদুয়ানুল ইসলাম,মিনহাজ উদ্দিন,প্রমুখ।

প্রধান অতিথি বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে সংস্কৃতি ও ক্রীড়া চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

পরে দলগত ডিসপ্লে,জানুয়ারি পাস্টের পর বিভিন্ন ইসলামিক সংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️