চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে উল্টো রথ টানার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। এ উপলক্ষে বিভিন্ন স্থানে উল্টো রথটান ছাড়াও পদাবলি কির্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় ˆবদিক নৃত্য, ভাগবতকথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে| সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। পরে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বর্ণিল সাজে সজ্জিত বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয় উত্তরবঙ্গ ˆবষ্ণব সংঘ, হরেকৃষ্ণ সংঘ, চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দির শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। এছাড়া, বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।এসময় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়।ঢোল, কাঁসর, ঘন্টা শঙ্খ ও উলুধ্বনির মধ্যে সব বয়সের শত শত নারী-পুরুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেন।এসময় উপস্থিত ছিলেন, হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সদস্যরা। ভক্তরা কীর্তনসহ বিভিন্ন পূজা-অর্চনা করে।উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ৮ দিন ব্যাপী জগন্নাথদেবের রথযাত্রার সমাপ্তি ঘটে।গত ১৬ জুলাই রথ শোভাযাত্রা, রথের মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শুরু হয়েছিল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️