চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামন থেকে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার

চাঁপাইনববাগঞ্জ জেলার পৌর এলাকার দরগাপাড়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যদের কে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামীরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার মসজিদ পাড়া গ্রামের মোঃ মহিদুল ইসলাম ও মোছাঃ শিউলী বেগমের ছেলে মোঃ মারুফ ইসলাম (১৯) (মূলহোতা), মোঃ জামাল ও মোছাঃ আয়েশা বেগমের মোঃ মনির (২২),মোঃ বুলবুল আলী ও শিল্পী বেগমের মোঃ সোয়েব আক্তার (১৯),মোঃ সেন্টু মিয়া ও সখির ছেলে মোঃ আব্দুল মাজিদ (১৯)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে আজ (২৬ আগষ্ট) শনিবার দুপুরে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল (২৬ আগষ্ট) শনিবার মধ্যরাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর কিশোর গ্যাং বিরোধীন অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের লিডার সহ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্যদেরকে ০৩টি প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর, ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা,০৩টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। অভিযানে আসামিদের উল্লেখিত আলামত সহ আটক করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️