চাঁপাইনবাবগঞ্জের সাবেক ইউপি সদস্য হেরোইনসহ একই পরিবারের চারজন আটক

চাঁপাইনবাবগঞ্জের সাবেক ইউপি সদস্য হেরোইনসহ একই পরিবারের চারজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুলকুঁড়ি সিএনবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন: বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

আজ রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)একরামুল হোসাইন পিপিএম এর তত্ত্বাবধানে এএসআই সামিউর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স

ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিকেল ৫ টার দিকে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান,আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান,অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন,একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️