এসএসসিতে ১২৬৬ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মেয়েদের মধ্যে প্রথম পুষ্পা

১২৬৬ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম এবং সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন শিবগঞ্জের মেয়ে

এসএসসিতে ১২৬৬ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মেয়েদের মধ্যে প্রথম পুষ্পা

সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার চাঁপাইনবাবগঞ্জ জেলার ফলাফলে ১২৬৬ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম এবং সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন শিবগঞ্জের মেয়ে মোসা. আয়েশা মহিমা পুষ্পা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-বাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের মেয়ে পুষ্পা শিবগঞ্জের ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে এ প্লাস পেয়ে ঊত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, তিনি ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৬ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জে মেয়েদের মধ্যে প্রথম এবং সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন।

ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সজিব আহমেদ ও পুষ্পার বাবা আনোয়ারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়েশা মহিমা পুষ্পা শিবগঞ্জের সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেন থেকে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। সে সময় তিনি ৬০০ নম্বরের মধ্যে ৫৮৮ নম্বর পেয়ে মেধা তালিকায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় হন। করোনা মহামারির কারণে ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষা দেয়া হয়নি।

পুষ্পার মা একজন গৃহিণী। তারা দুই ভাইবোন। তার ভাই ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বাংলা বিভাগে অনার্সের ছাত্র। পুষ্পা বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার ইচ্ছা একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করার।

এমন ভালো ফলাফলের পেছনের কারণ জানতে চাইলে আমাদেরকে পুষ্পা বলেন: মা-বাবার অনুপ্রেরণা, শিক্ষকদের পাঠদান আর নিজের পরিশ্রমই তাকে এই ফলাফল এনে দিয়েছে। তিনি বলেন ঘড়ির ঘণ্টা ধরে পড়া হতো না, তবে পড়া শেষ না করে উঠতাম না। সকলের নিকট দোয়া চেয়েছেন মেধাবী পুষ্পা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️