শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত 

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশি পাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আব্দুল্লা (৩০)। 

বাংলাদেশের ওহেদপুর ও জোহরপুর বিওপির মাঝামাঝিতে ১৬/৪এস পিলার নং থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে সোমবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, ভারতের নুরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ ঘটনা ঘটায়। সোমবার গভীর রাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয় পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুল্লা নারায়নপুরের বাসিন্দা ছিলেন। নদী ভাঙ্গনের কারণে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় কিছুদিন আগে দক্ষিণ পাঁকা নিশি পাড়ায় বাড়ি করেছে। 

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মনিরুজ্জামান বলেন, নিহতের স্ত্রীর নিকট হতে সংবাদ পেয়ে বিজিবির পক্ষ থেকে ঘটনাটি বিএসএফকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️