শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাক্সিক্ষত শিক্ষার জন্য শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা এই প্রতিপাদ্যে শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে

শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাক্সিক্ষত শিক্ষার জন্য, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। মুখ্য আলোচক ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো. মুসা। স্বাগত বক্তব্য দেন- আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।

একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

পরে শিক্ষা ও সামাজিক বিষয়ে বিশেষ অবদান রাখায় শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টাম-লীর সদস্য আকবর হোসেন এবং আব্দুর রশিদসহ ১২ জন গুণী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️