নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আজ ৫আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলী, নাচোল উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর আমীর মনিরুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,সাংবাদিক এমএকে. জিলানী, এনসিপির উপজেলা সভাপতি ইলিয়াস আলী ও নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ। বক্তারা বলেন, জুলাই চেতনা সর্বস্তরে বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সকল স্তরে বাস্তবায়নের মাধ্যমে জুলাই শহীদ ও পঙ্গু জুলাই যোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার আয়োজনে আজ বিকেল ৫টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিকেল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে হাটচাতালে আলোচনাসভার আয়োজন করেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।




