কাজ করলে সমালোচনা থাকবেই,ওসব নিয়ে মাথা ঘামাই না-দীঘি

শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনি বিভিন্ন সময়ে নানা সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে প্রার্থনা ফারদিন দীঘিকে। আগে এসবে কষ্ট পেলেও তবে এখন আর সমালোচনা নিয়ে নিয়ে ভাবেন না তিনি

কাজ করলে সমালোচনা থাকবেই,ওসব নিয়ে মাথা ঘামাই না-দীঘি
সংগ্রহীত ছবি

শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনি বিভিন্ন সময়ে নানা সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে প্রার্থনা ফারদিন দীঘিকে। আগে এসবে কষ্ট পেলেও তবে এখন আর সমালোচনা নিয়ে নিয়ে ভাবেন না তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমে দীঘি বলেন, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই।

কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’

এরপর তিনি আরো বলেন, ‘তারা শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।

একসময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীঘি। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। তখন মানুষ নানা কথা বলত।স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।

এদিকে দীঘিকে সর্বশেষ দেখা গেছে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাতে। সিয়াম আহমেদের বিপরীতে ছিলেন তিনি।আগামীতে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমায় দেখা যাবে দীঘিকে। এখানে তার বিপরীতে থাকছেন বাপ্পারাজ। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️