নওগাঁয় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো: জাহাঙ্গীর আলম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সহকারি বন সংক্ষক নায়েমা আক্তার, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম রাঙ্গা, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক।
আয়োজকরা জানান- বৃক্ষমেলায় ৪৪টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে। এই বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপনের পরামর্শ দেয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে মেলা শুরু হবে চলবে রাত ৮ টা পর্যন্ত।




