নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার (৯০) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার (১১ মার্চ) দুপুর আড়াইটায় 

 রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা তিনটায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক বুলবুল আহমেদ, আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️