নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় বেলা সাড়ে ১২ টায়। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি কেন্দ্রে প্রথম দিনে ১০৮২জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৯ জন অনুপস্থিত ছিল।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেের পরীক্ষায় ৭৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৫৫০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ২১৫জন।
নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষায় ৩১৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের বাংলা পরীক্ষায় ২০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ১১৪ জন।
প্রথম দিনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।
ইউএনও মুর্শিদা খাতুন বলেন , সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।




