চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ছাত্র-ছাত্রীদের তৈরি করা বিভিন্ন ধরনের খাবারের মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের উদোগে ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী খাবার মেলার আয়োজন করা হয়।
খাবার মেলায় ছাত্র-ছাত্রীদের নিজেদের তৈরি খাবারের পুষ্টি ও ডায়েটিক্স পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ,কে,এম,শাহাব উদ্দীন,২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুর সাভার,চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব হাসান,চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যান্যরা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল আহাদ,আবু তাহেরসহ ২য় বর্ষের সকল শিক্ষার্থীরা।




