এরফান গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থান থেকে রাইস ইউনিটের প্রায় ১ হাজার ৫০০ পরিবেশক ও অতিথি যোগ দেন

এরফান গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপের (রাইস ইউনিট) বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে দেশের বিভিন্ন স্থান থেকে রাইস ইউনিটের প্রায় ১ হাজার ৫০০ পরিবেশক ও অতিথি যোগ দেন।

অনুষ্ঠানে এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, অর্থ উপদেষ্টা মো. মনির উদ্দিন, মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-রিটেইল) মো. আবিদ হাসান, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-হোলসেল) মো. জিয়াউর রহমানসহ এরফান গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এরফান চিনিগুড়া চালের গুণাগুণ নিয়ে তার মতামত ব্যক্ত করেন।

বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে সারাদেশের ৬০০ পরিবেশকের মধ্যে ছয়টি ক্যাটাগরিতে (স্টার অব দ্য ইয়ার, টিটানিয়াম, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার) সর্বমোট ১৩২ জন ডিলারকে পর্যায়ক্রমে ‘স্বর্ণের নেকলেস, মোটরসাইকেল, ঢাকা-থাইল্যান্ড-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা ট্যুরসহ বিভিন্ন প্রকার পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বনামধন্য সিনিয়র সংগীত শিল্পী মো. খুরশীদ আলম অসাধারণ কিছু মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। এ ছাড়া একঝাঁক তরুণ নৃত্যশিল্পী ও ডিজে পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️