ভোলাহাটে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা।
মহানন্দা ৫৯ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) আনুমানিক রাত পৌনে তিন টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপিতে কর্মরত নায়েব সুবেদার সোনারুল ইসলাম এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিল এর বিকল্প ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপগুলো ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।




