চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম

রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত হয়ে থানার কার্যক্রম চালু করেন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র নিরাপত্তায় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানার কার্যক্রম চালু হয়েছে।

শনিবার সকালে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত হয়ে থানার কার্যক্রম চালু করেন।

ভোলাহাট থানা সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে হওয়ায় বিজিবির তত্ত্বাবধানেই পরিচালিত হবে এর কার্যক্রম। এদিকে সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু সীমান্তের খুব কাছে হওয়ায় এ থানায় নিরাপত্তা দিতে আসতে পারছে না সেনাবাহিনী। তাই বিজিবির নিরপত্তাতেই ভোলাহাট থানার কার্যক্রম চলবে। এদিকে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ারজাহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

সভায় হিন্দু নারীরা জানান, সরকার পরিবর্তনের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও হামলা বা সংঘর্ষের মতো কোন ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️