চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ নারী-শিশুসহ ২৭জন আটক

ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ নারী-শিশুসহ ২৭জন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে,সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ভোররাত আনুমানিক ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই ২৭ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৮ জন,নারী ১২ জন, শিশু ৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।

বিজিবি জানায়,আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়া আসা করেছিলেন। এই অবৈধ ব্যক্তিরা ফের ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্তে বিজিবির টহলদল তাদের আটক করে।

বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করতে তাদের জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশের নাগরিকত্বসংক্রান্ত বিষয়গুলো যাচাই করার কার্যক্রম চলছে। এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️