দুমকি প্রেসক্লাবে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুমকি প্রেসক্লাবে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার রাত ৮টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মো: আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার ,উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন,জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও:আবুল খায়ের, গনঅধিকার পরিষদের দুমকি উপজেলা সদস্য সচিব  ও সাংবাদিক নাসির উদ্দিন জুয়েল, এনসিপির পটুয়াখালী জেলা সদস্য সাংবাদিক আল ফাহাদ। 

‎এছাড়াও সংক্ষিপ্ত আলোচনায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: এবাদুল হক,যুগ্ম- সাধারন সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক আবদুল কুদ্দুস প্রমুখ।

‎পরে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু জাফর। এ সময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️