আইএফআইসি ব্যাংকের বাস উপহার পবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে ‎

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে যুক্ত হলো নতুন ৫০ আসনের আধুনিক বাস।

আইএফআইসি ব্যাংকের বাস উপহার পবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে  ‎

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে যুক্ত হলো নতুন ৫০ আসনের আধুনিক বাস।

‎বুধবার(১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাসটির উদ্বোধন করেন।

‎শিক্ষার্থী মারসিফুল আলম রিমন বলেন, “এই বাস শুধু যাতায়াতের উপায় নয়—এটি আমাদের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি।

‎প্রো-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাগত বক্তব্যে বলেন, “এই বাস শিক্ষার্থীদের জন্য কেবল যানবাহন নয়, বরং প্রতিদিনের যাত্রায় একটি নির্ভরতার নাম।

‎বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

‎এই বাসটি পবিপ্রবিকে উপহার দিয়েছে আইএফআইসি ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

‎ব্যাংকের চেয়ারম্যান বলেন, “শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এই উদ্যোগ তাদের অনুপ্রেরণা জোগাবে।

‎উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই বাসটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে, নিরাপদ যাত্রার নিশ্চয়তা দেবে এবং আমাদের শিক্ষাবান্ধব অবস্থানকে আরও শক্ত করবে। আমি আইএফআইসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইখতিয়ার উদ্দিন,বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️