‎ওসমান হাদীর মৃত্যুতে পবিপ্রবি উপাচার্যের শোক বার্তা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মর্মান্তিক ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক

‎ওসমান হাদীর মৃত্যুতে পবিপ্রবি উপাচার্যের শোক বার্তা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মর্মান্তিক ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এক শোক বার্তায় তিনি বলেন,শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে আপসহীন এক নির্ভীক কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন—তা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে  চিরস্মরণীয় হয়ে থাকবে। অভ্যুত্থান-পরবর্তী সময়েও ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পক্ষে তাঁর অবিচল অবস্থান তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

‎সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে তাঁর এই অকাল প্রয়াণ কোনো সাধারণ প্রাণহানি নয়; বরং এটি আওয়ামী ফ্যাসিবাদ ও পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা এক সাহসী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে—যা সহজে পূরণ হবার নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, কিছু মানুষ কখনো সত্যিকার অর্থে মরেন না; তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে ভবিষ্যতের ভেতর বেঁচে থাকেন। এই শপথ জুলাইয়ের প্রতিটি সন্তানের—এই দেশ আর ভয় পাবে না।তিনি বলেন, শহীদ হাদি  আছেন, থাকবেন—ইনসাফের পথে, সাহসের কণ্ঠে, জুলাইয়ের শপথে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুম শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করছেন এবং একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন, সহযোদ্ধা, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️