নাচোলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাচোলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী অফিসে উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, "বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমসহ সে সময় অনেকে ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সহ -সেক্রেটারি ইসমাইল হোসেন, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ।

এছাড়াও সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বক্তারা সরকারি-বেসরকারি সকল দপ্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️