নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পর্যায়ে কলেজ, স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মকে গড়ে তোলেন, একটি জাতির দিকনির্দেশনা নির্ধারণ করেন। আজকের এই দিনে আমরা সেই সব গুণী শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যাঁদের নিবেদিত প্রচেষ্টা সমাজকে আলোকিত করে তুলেছে। শিক্ষা ব্যবস্থাকে আরও মানবিক ও প্রযুক্তি-সমৃদ্ধ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয় এটি আজীবনের একটি অঙ্গীকার। শিক্ষকই পারেন একটি শিশু থেকে আলোকিত মানুষ তৈরি করতে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইচন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এবং নাচোল বাশিস সভাপতি ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ওবাইদুর রহমান বলেন,আজকের শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষক নন, তারা নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবিকতার বার্তাবাহক। তাঁদের প্রতি সমাজের প্রতিটি মানুষের সম্মান ও সহযোগিতা থাকা জরুরি। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক সমাজের অংশগ্রহণে মিলিত হয়েছিলো এক গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার আবহ— যেন সত্যিই প্রতিধ্বনিত হচ্ছিলো,একজন আলোকিত শিক্ষকই পারেন একটি জাতিকে আলোকিত করতে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️