নাচোলে নালা ভরাট করার অভিযোগে লক্ষ্য টাকা জরিমানা

নালা ভরাট করার অভিযোগে একজনকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট

নাচোলে নালা ভরাট করার অভিযোগে লক্ষ্য টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নাচোল-আড্ডা সড়কের পাশে সিনেমা হল এলাকায় নালা ভরাট করার অভিযোগে একজনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন নাচোল পৌর এলাকার মাক্তাপুর গ্রামের আব্দুস সামাদ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, যে জায়গাটি ভরাট করা হচ্ছিল সেখানে একটি কালভার্ট রয়েছে। নাচোল পৌরসভার সব পানি সেই কালভার্ট দিয়ে নিষ্কাশন হয়। সেখানে একটি কোটি টাকা মূল্যের ২২ শতক সরকারি খাস জমি রয়েছে। সেই জমি তারা দখলের চেষ্টা করছিল। কালভার্টের সেই নালাটি ভরাট করা হচ্ছিল। এরকম সরকারি বেসরকারি কোনো জায়গা ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোতি লাগে, ভূমি আইন মানতে হয়। অথচ এর কোনো কিছুই না মানায় তাকে এই জরিমনা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️