নাচোল উপজেলায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রবিবার থেকে ৩ দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নাচোল উপজেলায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রবিবার থেকে ৩ দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে।

নাচোল উপজেলা পরিষদ মাঠে সকাল ১০টার দিকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া সমিতির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাঈম মুন্নি, ক্রীড়া সমিতির সম্পাদক মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ওবায়েদ, সহ-সম্পাদক আব্দুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি-বাসিস নাচোল উপজেলা শাখার সভাপতি গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজামুল হক ও সাধারণ সম্পাদক সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।

খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিকুল হক, আব্দুস সামাদ, মোরসালিন, মনিরুল ইসলাম, আবু তালেব ও রুহুল আমিন।

চারটি ইভেন্টে রয়েছে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️