পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া  ‎

পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া   ‎

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় 

‎একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নিরঙ্কুশ বিজয় উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর উদ্যোগে এ দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎ইউট্যাব সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও ড. এবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আব্দুল কুদ্দুস।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, বিবিএ অনুষদের ডিন প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) ড. আমিনুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক (অ.দা.) মো. আরিফুর রহমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন , শাহাদাৎ হোসেন, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, কর্মচারী মো. মাহবুবুর রহমান, আবু মুছা, মোশাররফ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

‎অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আব্দুল কুদ্দুস।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️