দুমকিতে বিএনপির একই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেপ্তার-১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল(পবিপ্রবি)তে কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীপন্থী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে

দুমকিতে বিএনপির একই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেপ্তার-১

‎মোঃ সজিব সরদারপটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল(পবিপ্রবি)তে কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীপন্থী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

‎সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধান আসামী বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদারকে নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সূত্রে জানাজায় রবিবার রাতে দুমকি উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু বাদী হয়ে উপজেলা বিএনপির অপর সদস্য আনোয়ার হোসেন হাওলাদারকে প্রধান আসমী করে মোট ০৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।মামলার অন্য আসামীরা হচ্ছেন, বেল্লাল হাওলাদার(২০), মোঃ রিফাত মৃধা (২২), বাবুল প্যাদা(৩৫) ও রাসেল হাওলাদার(৩৫)।

‎এজাহারে বাদী অভিযোগ করেছেন, আসামীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাথারি আঘাত করেছেন এবং তা ঠেকাতে গিয়ে তাঁর বন্ধু মো.ইব্রাহীম গুরুতর আহত হয়েছে। আসামীরা এসময় তাদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি করেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎এবিষয়ে দুমকি থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্ততারকৃত আসামীকে আইনগত বিষয়গুলো শেষ করে আদালতে প্রেরন করা হবে।

‎উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি রবিবার পবিপ্রবি প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে আসেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান,সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আলতাফ চৌধুরীর দুই গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান আহত হন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️