পবিপ্রবিতে ১৭ বছর পরে ছাত্রদলের কর্মী সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘ ১৭ বছর পরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পবিপ্রবিতে ১৭ বছর পরে ছাত্রদলের কর্মী সম্মেলন

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘ ১৭ বছর পরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার(১৬ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে পবিত্র আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে‎ কর্মী সম্মেলনের অনুষ্ঠান শুরু করা হয়। 

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু।

‎প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রদল গনতন্ত্র বিশ্বাস করে এবং সবার মতামতের প্রাধান্য দেয়। দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন এসেছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে গিয়ে কর্মীসভা সভা করছে। বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য  ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।

‎বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজকের এই কর্মীসভার বিশাল উপস্থিতিই বলে দেয় ছাত্রদল সাধারণ ছাত্রদের আস্থার সংগঠন হয়ে উঠতে পেরেছে। শিক্ষামূলক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করবে। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মীসভায় নেতাকর্মীদের উপস্থিতি দেখে সত্যিই আনন্দিত। এই ইউনিটে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। কর্মীসভা করে আমরা এই ইউনিটের সদস্যদের মধ্য থেকে অধিকতর যোগ্যদের নিয়েই একটা সাংগঠনিক কাঠামো গঠন করতে চাই।এসময় পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ ৩ শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️