মানবতার জয় হোক‌-বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবি উপাচার্যের অঙ্গীকার

নিঃস্বার্থ মানবসেবার প্রতীক ‘বাঁধন’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট। আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান

মানবতার জয় হোক‌-বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবি উপাচার্যের অঙ্গীকার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ নিঃস্বার্থ মানবসেবার প্রতীক ‘বাঁধন’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট। আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান”—এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে ও কেক কেটে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাঁধন কেবল একটি সংগঠন নয়, এটি মানবতার চলমান প্রতিচ্ছবি। রক্তদান মানে শুধু একটি ব্যাগ রক্ত দেওয়া নয়—এটি জীবনের প্রতি দায়বদ্ধতা, সহমর্মিতা ও সমাজের প্রতি নীরব প্রতিশ্রুতি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা যত ছড়াবে, ততই গড়ে উঠবে এক মানবিক বিশ্ববিদ্যালয়।

‎তিনি আরও বলেন,“বাঁধনের কর্মীরা নীরবে যে কাজটি করে যাচ্ছেন, তা আসলে এক সামাজিক বিপ্লব। আমি চাই, এই আন্দোলন আরও বিস্তৃত হোক এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে রক্তদানের স্পৃহা জাগুক।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

‎অনুষ্ঠানের শুরুতে বাঁধনের উপদেষ্টা, কর্মী, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করা হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নিজ হাতে কেক খাওয়ান অতিথি ও সদস্যদের এবং সবাইকে শুভেচ্ছা জানান।

‎উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এই আনন্দযাত্রায় অংশ নেন বাঁধনের কর্মী, উপদেষ্টা, রক্তদাতা ও শুভানুধ্যায়ীবৃন্দ। বেলুন, ব্যানার ও লাল-সবুজ রঙে সজ্জিত পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

‎উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে এক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে ‘বাঁধন’-এর যাত্রা শুরু হয়।

‎“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন”—এই স্লোগান ধারণ করে সংগঠনটি আজ দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে দিয়েছে স্বেচ্ছায় রক্তদানের সামাজিক আন্দোলন।

‎পবিপ্রবি ইউনিটও সেই মহান ধারা অব্যাহত রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে।

‎২৯তম বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয় জুড়ে প্রতিধ্বনিত হয়েছে একটাই শপথ—“প্রতিটি ফোঁটা রক্ত হোক জীবনের বন্ধন, মানবতার বর্ণিল উদযাপন।”

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️