দুমকিতে ইউনিয়ন শ্রমিকদলের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মালামাল লুটের অভিযোগ

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শাহীন আলম ফোরকানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে

দুমকিতে ইউনিয়ন শ্রমিকদলের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মালামাল লুটের অভিযোগ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শাহীন আলম ফোরকানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক এর ছত্র ছায়ায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম ও দোকানঘর মালিক আল আমিনের বিরুদ্ধে। ২১শে এপ্রিল সোমবার সকালে উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকায় উক্ত ঘটনা ঘটে।

‎মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী শাহীন আলম দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ৫ আগস্টের পরে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল হাওলাদারসহ একটি কুচক্রী মহল চাঁদা দাবি করেন এবং তার দোকানে জোড় পূর্বক ঢুকে নগদ এক লক্ষ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যায়। 

‎এ বিষয়ে গতবছরের মঙ্গলবার (১৭ ডিসেম্বর)২০২৪ তারিখে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী সুরমা বেগম যা তদান্তাধীন রয়েছে। গত সোমবার তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট করেন তার দোকান ঘর মালিক আল আমিন। এ ঘটনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামের যোগসাজশের কথা উল্লেখ করেন তিনি । লিখিত অভিযোগে তিনি মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলামের ছত্রছায়ায় এমন কর্মকাণ্ড হচ্ছে বলেও জানান। এছাড়াও বিএনপির নাম ব্যবহার করে এ চক্রটি এলাকায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে বলে জানান।তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।

‎ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার মালামাল লুট ও ভাংচুরের সময় ফোরকানের স্ত্রী ও বোন এসে বাঁধা দেয়ায় তাদের হুমকি ধামকি দেয় আল-আমিন গং।পরে ৯৯৯- এ কল করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ভূক্তভোগী থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ না নিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

‎এবিষয়ে অভিযুক্ত আল আমিন বলেন, আমি দোকান খুলে শুধু একটি টেবিল ফ্যান সরিয়ে রেখেছি আর কিছু নেইনি।

‎অভিযুক্ত মোঃ সাইদুল হাওলাদার বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম দু'পক্ষের দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না নেয়ার কথা সঠিক নয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️