ওএমএসের চাল কালোবাজারে বিক্রি,দুমকীতে কৃষকলীগ নেতার গুদাম সিলগালা

‌বস্তা প‌রিবর্তন ক‌রে ওএমএ‌সের চাল কা‌লোবাজা‌রে বি‌ক্রিকা‌লে পটুয়াখালীর দুমকীতে ১২ বস্তা সরকারি চাল আটক ক‌রে‌ছে স্থানীয় জনতা।

ওএমএসের চাল কালোবাজারে বিক্রি,দুমকীতে কৃষকলীগ নেতার গুদাম সিলগালা

পটুয়াখালী জেলা প্রতিনিধি: ‌বস্তা প‌রিবর্তন ক‌রে ওএমএ‌সের চাল কা‌লোবাজা‌রে বি‌ক্রিকা‌লে পটুয়াখালীর দুমকীতে ১২ বস্তা সরকারি চাল আটক ক‌রে‌ছে স্থানীয় জনতা। 

‎মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দি‌কে উপজেলার লেবুখালী এলাকার ইউনিভার্সিটি স্কয়ারে প‌রিব‌র্তিত ওই বস্তা ভ‌র্তি চাল আটক ক‌রা হয়। এ সময় ওএমএস এর ডিলার দুমকী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কালাম ডাক্তারের ছেলে মো: জহিরুল ইসলাম চাল রে‌খে পা‌লি‌য়ে যান।

‎সিসি টিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের হাজী বাড়ীর দরজা থেকে চা‌লের বস্তা গু‌লো অ‌টো‌তে তু‌লে দি‌লে চাল নি‌য়ে অ‌টো‌যো‌গে ড্রাইভার দ্রুত লেবুখালীর পাগলায় কালোবাজারে বিক্রির জন্য মালেক সিকদারের দোকানের সামনে আনে। এসময় স্থানীয় লোকজন হাতেনাতে চালের বস্তাগুলো আটক করে। পরে খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

‎স্থানীয় দোকান মালিক মো: মালেক সিকদারের ছেলে সুজন জানান, কালাম ডাক্তারের ছেলে স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী জহির তাকে একটা গাড়ি নিয়ে চালগুলো নিয়ে দোকানে বিক্রি করতে বলেছে। 

‎অটো গাড়ির ড্রাইভার বাদল জানান, তাকে হাজী বাড়ীর দরজায় চাল আনতে মালেক সিকদারের ছেলে এমদাদুল  নিয়ে গেছেন। তবে জব্দকৃত চালগুলো কীসের চাল তা তিনি জানেন না।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, স্থানীয় জনতার অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে ও উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশক্রমে চালগুলো জব্দ করে গুদাম দু'টি সিল গালা করা হ‌য়ে‌ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুমকী থানায় নিয়মিত মামলা হয়েছে। যার নম্বর -৩ এবং লাইসেন্স বাতিলসহ ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️