‎৯ দিনের ছুটি শেষে প্রাণচাঞ্চল্যে মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস

শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিপ্রবি

‎৯ দিনের ছুটি শেষে প্রাণচাঞ্চল্যে মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, প্রশাসনিক দপ্তর ও ক্যাম্পাসজুড়ে ফিরে এসেছে সেই চেনা কোলাহল, শিক্ষার্থীদের পদচারণা আর প্রাণবন্ত একাডেমিক আবহ।

‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন জানান, “২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ অক্টোবর পর্যন্ত সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

‎এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি দক্ষিণাঞ্চলের তরুণ সমাজের স্বপ্নবীজ বপনের কেন্দ্র। দীর্ঘ ছুটির পর আজ আবারও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা, হাসি-আড্ডা ও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে। আমি বিশ্বাস করি, নতুন উদ্যমে সবাই পাঠ ও গবেষণায় মনোনিবেশ করবে। আমাদের লক্ষ্য কেবল ডিগ্রিধারী তৈরি নয়, বরং মূল্যবোধসম্পন্ন, সৃজনশীল ও মানবিক নাগরিক গড়ে তোলা।

‎ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ—চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট কার্যক্রম যথারীতি চালু ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলোও পুরো সময় খোলা ছিল।

‎শনিবার থেকেই ধীরে ধীরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেন। রবিবার সকাল থেকে লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, বিভিন্ন অনুষদ ও করিডোরে শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আবারও সরব হয়ে উঠেছে সবুজে ঘেরা শান্ত এই ক্যাম্পাস।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️